# পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/posak-srmikder-nzuuntm-betn-nirdharne-border-sva-sombar](https://dailyfulki.com/article/posak-srmikder-nzuuntm-betn-nirdharne-border-sva-sombar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11951.md](https://dailyfulki.com/news/11951.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

বোর্ড জানায়, আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভার সংশোধিত স্থান শ্রম অধিদপ্তর বলে জানিয়েছে বোর্ড।

সভার আলোচ্যসূচিতে রয়েছে—গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এই খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
