# মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-zubdler-4-netake-sokj](https://dailyfulki.com/article/manikgnje-zubdler-4-netake-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11941.md](https://dailyfulki.com/news/11941.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার ইউনিয়ন পর্যায়ের নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন- উপজেলার খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা এবং চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মোল্লা।

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্যসচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন জমা দিতে হবে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

নোটিশের আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
