# আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asif-njruler-mobail-chintai](https://dailyfulki.com/article/asif-njruler-mobail-chintai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11938.md](https://dailyfulki.com/news/11938.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

বুধবার (১১ নভেম্বর) নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি।

 

আসিফ নজরুল পোস্টে লেখেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।

 

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

সবশেষে পোস্টে আসিফ নজরুল ফোনটি উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
