# খিলগাঁও থানায় ককটেল নিক্ষেপ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khilgannoo-thanay-kktel-nikshep](https://dailyfulki.com/article/khilgannoo-thanay-kktel-nikshep)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11937.md](https://dailyfulki.com/news/11937.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে থানায় প্রবেশ করে নারী ডেস্কসংলগ্ন স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুই দুর্বৃত্ত।

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে থানার ভেতরে প্রবেশ করেন। এরপর মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কের কাছে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যান তারা।

 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। থানার কোনো স্থাপনা বা সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

 

খিলগাঁও থানার ডিউটি অফিসার (এসআই) মো. ফখরুল ইসলাম বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে তৎক্ষণাৎ পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

 

তিনি বলেন, থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
