# আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিজ্ঞানমেলায় ২৭ প্রকল্প

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/anndpur-lzabretri-skul-end-klejer-bijnganmelay-27-prklp](https://dailyfulki.com/article/anndpur-lzabretri-skul-end-klejer-bijnganmelay-27-prklp)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11931.md](https://dailyfulki.com/news/11931.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে বুধবার (১১ নভেম্বর) ‘বিজ্ঞানমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। মেলায় তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা ২৭টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ও সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান এবং ল্যাবরেটরি শিক্ষা পরিবারের সদস্যসচিব ও আনন্দপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান। মেলাটির  আহ্বায়ক ছিলেন স্কুলের বিজ্ঞান শিক্ষক  মো: আল আমিন।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ফ্লাড অ্যালার্ট ইলেকট্রিসিটি’, ‘এয়ার পলিউশন কন্ট্রোল’, ‘স্মার্ট ড্রেনেজ সিস্টেম’, ‘সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার্ড স্মার্ট সিটি’ এবং ‘হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন’।

মেলা পরিদর্শন শেষে বিজ্ঞান মনস্ক দর্শনার্থীদের মধ্যে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
