# আশুলিয়ায় যুবকের লাশের পাশে লেখা ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাঁচতে পারলাম না’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-zubker-laser-pase-lekha-onek-ceshta-krechi-kesino-theke-banncte-parlam-na](https://dailyfulki.com/article/asuliyay-zubker-laser-pase-lekha-onek-ceshta-krechi-kesino-theke-banncte-parlam-na)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1191.md](https://dailyfulki.com/news/1191.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল-‘অনেক চেষ্টা করেছি, কেসিনো থেকে বাঁচতে পারলাম না’। ‘কেসিনো জীবন শেষ কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’সহ নানা কথা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নরসিংহপুর মানিকগঞ্জপাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।  

পুলিশ জানায়, রোববার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। 

এছাড়াও স্থানীয়রাসহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণগ্রস্ত হয়। তাই হয়তো হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
