# আশুলিয়ায় ফের বিক্ষোভে শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-fer-bikshove-srmikra-stadhik-karkhanay-chuti](https://dailyfulki.com/article/asuliyay-fer-bikshove-srmikra-stadhik-karkhanay-chuti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11907.md](https://dailyfulki.com/news/11907.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবিতে আশুলিয়ায় ফের সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

তখন পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করলে দুজন শ্রমিক আহত হয়।’

তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
