# সিংগাইরে মোবাইল কোর্টে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-09
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-mobail-korte-bekarike-50-hajar-taka-jrimana](https://dailyfulki.com/article/singgaire-mobail-korte-bekarike-50-hajar-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11890.md](https://dailyfulki.com/news/11890.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার  (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। অভিযানে আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় বেকারির সঙ্গে সংশ্লিষ্ট জিয়াউল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
