# প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prthm-dhaper-votgrhne-pradhanz-pacche-zesb-iuniyn-prishd](https://dailyfulki.com/article/prthm-dhaper-votgrhne-pradhanz-pacche-zesb-iuniyn-prishd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11876.md](https://dailyfulki.com/news/11876.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান। এবার কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।’
ইসির সিনিয়র সচিব বলেন, ‘ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
