# প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-08
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prthm-dhape-1-hajar-50-iuniyn-prishde-vot-isi-scib](https://dailyfulki.com/article/prthm-dhape-1-hajar-50-iuniyn-prishde-vot-isi-scib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11870.md](https://dailyfulki.com/news/11870.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি।

এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
