# সাভার উপজেলা পরিষদ গেটে ককটেল বিস্ফোরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjela-prishd-gete-kktel-bisforn](https://dailyfulki.com/article/savar-upjela-prishd-gete-kktel-bisforn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11869.md](https://dailyfulki.com/news/11869.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা পরিষদের মূল গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাস স্ট্যান্ডের উপজেলা পরিষদের গেটের সামনে বিষ্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ককটেল হামলার সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট দেখা যায়।  

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে সেখানে এসে শুনি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কার বিষ্ফোরণ ঘটিয়েছে পথচারীরা কেউ বলতে পারেনি বলে জানান তিনি।

তবে রাত সাড়ে ১০ টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের কাছে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে চাইলেন তিনি বলেন, আমরা  সাভারের গেন্ডা  বাসস্ট্যান্ডের একটি ককটেল বিস্ফোরণের খবর জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান তিনি। 

রাত সোয়া ১২টার দিকে সাভার মডেল থানার ডিউটি অফিসারকে ফোন দিনে এ জাতীয় খবর তার জানা নেই বলে জানান।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
