# ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-dannriye-thaka-base-durwrrittder-agun](https://dailyfulki.com/article/dhamraye-dannriye-thaka-base-durwrrittder-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11864.md](https://dailyfulki.com/news/11864.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ‘পল্লী সেবা পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে বাসের সব আসন পুড়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে। এ বাস দিয়ে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাসের অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
