# সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক নাদিম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dengoute-akrant-hze-mara-gelen-sangbadik-nadim](https://dailyfulki.com/article/savare-dengoute-akrant-hze-mara-gelen-sangbadik-nadim)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11856.md](https://dailyfulki.com/news/11856.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে সাংবাদিকতা করে আসছিলেন। তিনি বাংলা মেইল, বাংলাট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে সাভারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন, আমিন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
