# সাভারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-4-platun-bijibi-motayen](https://dailyfulki.com/article/savare-4-platun-bijibi-motayen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11841.md](https://dailyfulki.com/news/11841.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বুধবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

লে. কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
