# সিংগাইর সরকারি সড়কের গাছ কেটে বিক্রি হচ্ছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-04
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgair-srkari-srker-gach-kete-bikri-hcche](https://dailyfulki.com/article/singgair-srkari-srker-gach-kete-bikri-hcche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11840.md](https://dailyfulki.com/news/11840.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিংগাইর- মানিকনগর-সিরাজপুর সড়কের চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায় রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়া হচ্ছে। গত দু’দিন ধরে চলছে নির্বিচারে গাছ কাটার এ কর্মযজ্ঞ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে গিয়ে দেখা যায়, সরকারি রাস্তার পাশেই বড় আকারের ১০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বাকি ৪১টি গাছ কাটার প্রস্তুতি চলছে বলে জানান জড়িত ইউনিয়ন ছাত্রদল নেতা মহাসিন খান। তিনি আরো বলেন,  ওই এলাকার মৃত হান্নানের ছেলে প্রবাসী সালামের কাছ থেকে ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কিনে নেয়া হয়েছে। সালাম দেশের বাইরে থাকায় তার বোন কুলসুম গাছ বিক্রির সমুদয় মূল্য নিয়েছেন বলে জানান।

তবে স্থানীয়রা জানান, শুরুতে স্থানীয় সিদ্দিক শেখের সাথে গাছগুলো কাটা নিয়ে বিরোধ হলে উত্তেজনা শুরু হয়। পরে বিষয়টি মীমাংসা হওয়ায় বাধাহীনভাবে গাছগুলো কেটে নেয়া হচ্ছে বলে জানা গেছে। 

বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মুখে রাস্তার পাশের গাছ সরকারি দাবী করে স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে বলে জানা গেছে। তারপরেও থেমে নেই রাস্তার ধারের গাছগুলা কাটা। 

গাছের ক্রেতা চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহাসিন খান রিপন দাবী করেন, যারা গাছগুলো লাগিয়েছে তিনি তাদের কাছ থেকে কিনে নিয়ে কেটে নিচ্ছেন। 

চান্দহর ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে বাধা দেয়া হয়েছে। কেটে রাখা গাছগুলো আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, গাছ কাটতে নিষেধ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
