# রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-04
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-bas-legunar-mukhomukhi-sngghrshe-nareesh-niht-4](https://dailyfulki.com/article/rajdhaneete-bas-legunar-mukhomukhi-sngghrshe-nareesh-niht-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11827.md](https://dailyfulki.com/news/11827.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে  কল্যাণপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৪ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

পাশাপাশি সেখানে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
