# তিন দিনে এইচএসসির ৫ লাখের বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-03
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tin-dine-eicessir-5-lakher-besi-khata-czalenjer-abedn](https://dailyfulki.com/article/tin-dine-eicessir-5-lakher-besi-khata-czalenjer-abedn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11826.md](https://dailyfulki.com/news/11826.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের ৫ লাখের বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়েছে। এই সংখ্যা আরো বাড়বে। ফল প্রকাশের পর খাতা চ্যালেঞ্জের আবেদন ১ নভেম্বর শুরু হয়েছে। এ আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, এ পর্যন্ত দেড় লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। খাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

জানা গেছে, ২০২৬ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

খাতা চ্যালেঞ্জের আবেদন করার নিয়মাবলি- [https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd/) -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ডনির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, DBBL রকেট, উপায়, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরোল্লিখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

 

এরপর ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে, ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে, তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেয়া হবে না। Manually কোনো আবেদন নেওয়া হবে না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
