# ধামরাইয়ে অবৈধ ইটভাটায় জরিমানা, চিমনি ও ক্লিন ধ্বংস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-oboidh-itvatay-jrimana-cimni-oo-klin-dhwngs](https://dailyfulki.com/article/dhamraye-oboidh-itvatay-jrimana-cimni-oo-klin-dhwngs)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11823.md](https://dailyfulki.com/news/11823.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ‘স্টার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকা ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরো জানান, ধামরাই উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
