# সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-yabash-greptar-3](https://dailyfulki.com/article/savare-yabash-greptar-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11822.md](https://dailyfulki.com/news/11822.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে সোমবার (২ নভেম্বর) দুপুর ও রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, এসআই মোঃ আবদুর রাশেদ মিয়া আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম রবিন (৪০) ও আমানুল্লাহ আমান ওরফে আনিছকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটের দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দীক (২৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করেন এসআই মোঃ মনির হোসেন ও তাঁর সহযোগী পুলিশ সদস্যরা। 

গ্রেপ্তার জাহিদুল ইসলাম রবিনের বিরুদ্ধে দুটি এবং আমানুল্লাহ আমান ওরফে আনিছের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
