# ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-02
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/12-keji-elpijir-dam-barl-223-taka](https://dailyfulki.com/article/12-keji-elpijir-dam-barl-223-taka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11810.md](https://dailyfulki.com/news/11810.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে। যদিও বাজারে বিইআরসি ঘোষিত দরে গতমাস থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে না। অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
