# পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pabnay-bjrpate-6-jner-mrritzu](https://dailyfulki.com/article/pabnay-bjrpate-6-jner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11788.md](https://dailyfulki.com/news/11788.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
