# ৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে : সাভারে প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/3-mase-193-koti-takar-grur-mangs-rptani-hyeche-savare-prani-smpd-prtimntree](https://dailyfulki.com/article/3-mase-193-koti-takar-grur-mangs-rptani-hyeche-savare-prani-smpd-prtimntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11783.md](https://dailyfulki.com/news/11783.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে । বৃহস্পতিবার বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিএল‌আর‌আইএ বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, বিদেশে আরো বেশি করে গরুর মাংস রপ্তানি করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, খামারী পর্যায়ে বিভিন্ন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। যথাযথ  মাংসের খাদ্যের যে নিরাপত্তা সে বিষয়টি রয়েছে সরকার তা দেখভাল করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা কেন্দ্রে ( বিএল‌আর‌আইএ) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
