# সাভারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dibi-puliser-ovizane-yabash-4-madk-karbari-greftar](https://dailyfulki.com/article/savare-dibi-puliser-ovizane-yabash-4-madk-karbari-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11762.md](https://dailyfulki.com/news/11762.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে সাভার ও আশুলিয়া অঞ্চল থেকে গাঁজা এবং ইয়াবাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে সাভার মডেল থানার কলমা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করেন এসআই মো.শাহাদাৎ হোসেন। সেখান থেকে ১ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবাসহ আশুলিয়ার পশ্চিম আউকপাড়ার মোসা. নিপা আক্তার ঢুলি (৫০) ও মো.রফিক (৪৮)-কে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে পূর্বেরও একটি মাদক মামলা রয়েছে।

একই দিন রাতে সাভার উপজেলা মডেল মসজিদ এলাকায় এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অভিযানে ৫০ পিস ইয়াবাসহ (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) স্থানীয় বলিয়াপুর এলাকার মো.জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩২)-কে গ্রেফতার করা হয়।

দিনের তৃতীয় অভিযানে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ (আনুমানিক মূল্য ৬ হাজার টাকা) মো. ইমরান হোসেন (২২)-কে আটক করেন এসআই মনির হোসেন। ইমরান খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার তেলি বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, আটককৃত চারজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
