# ধামরাইয়ে অবৈধ কালি কারখানা বন্ধের নির্দেশ, ২ ইটভাটাকে জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-oboidh-kali-karkhana-bndher-nirdes-2-itvatake-jrimana](https://dailyfulki.com/article/dhamraye-oboidh-kali-karkhana-bndher-nirdes-2-itvatake-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11759.md](https://dailyfulki.com/news/11759.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলায় দুটি অবৈধ কালি কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পরিবেশ আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ ও ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় কালি কারখানায় অভিযান চালান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

একই দিন উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ধামরাইয়ের লোকালয় ও আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে অবৈধভাবে কালি তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কারখানা দুটিতে অভিযান চালান।

অভিযানে কারখানা দুটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে কারখানা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।ন্য কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় সেটির কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসে অভিযান চালানো হয়।

অভিযানে ইটভাটা দুটির চুল্লি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি উভয় ভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ কারখানা ও ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
