# সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সে চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-26
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-kreta-seje-juyelarse-curi-dui-nareesh-greptar-3](https://dailyfulki.com/article/singgaire-kreta-seje-juyelarse-curi-dui-nareesh-greptar-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11744.md](https://dailyfulki.com/news/11744.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সের দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া রুপার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টারদিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। তাঁদের দুজনের বাবার নাম মো. শাহ আলম বলে জানা গেছে। অপরজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।

দোকানমালিক বাবুল হোসেন জানান, সকালে দোকান খোলার পর দুই নারী ও এক পুরুষ ক্রেতা সেজে স্বর্ণ ও রুপার অলংকার দেখতে চান। তিনি অলংকার দেখানোর সময় তাঁর অজান্তে ৩৯ ভরি রুপা নিয়ে তাঁরা দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড়ে রুপাসহ তিনজনকে আটক করে। পরে পুলিশে ডোপর্দ করে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা রুপার পরিমাপ করা হচ্ছে। তাঁদের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
