# ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজের ছুটি আরও ৫দিন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-26
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/chuti-seshe-aj-khulche-skul-madrasa-klejer-chuti-aroo-5din](https://dailyfulki.com/article/chuti-seshe-aj-khulche-skul-madrasa-klejer-chuti-aroo-5din)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11738.md](https://dailyfulki.com/news/11738.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। এদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথারীতি পাঠদান শুরু হবে। তবে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা থেকে জানা গেছে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়।

 

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়। এ ছুটি চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

 

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

ফলে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা সোমবার থেকে শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীরা আরও ছয় দিন ছুটি পাচ্ছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
