# জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-nareesktir-ntun-kmiti-ghoshna](https://dailyfulki.com/article/jateey-nareesktir-ntun-kmiti-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11725.md](https://dailyfulki.com/news/11725.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) এনসিপি মিডিয়া সেল এ তথ্য জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে। সদস্যসচিব হয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক করা হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
