# দারিদ্র্য, অভাব ও অপমান থেকে বাঁচার নববী দোয়া

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-25
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/daridrz-ovab-oo-opman-theke-banncar-nbbee-doza](https://dailyfulki.com/article/daridrz-ovab-oo-opman-theke-banncar-nbbee-doza)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11716.md](https://dailyfulki.com/news/11716.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানুষের জীবনে দারিদ্র্য, অভাব ও অপমান এমন কিছু কঠিন পরিস্থিতি, যা তার স্বাভাবিক জীবনযাপন, আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তিকে ব্যাহত করে। এসব পরিস্থিতিতে  ইসলাম মানুষকে হালাল উপার্জন, পরিশ্রম, আত্মমর্যাদা ও আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দিয়েছে।

তাই দারিদ্র্য ও অপমান থেকে বাঁচতে যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা জরুরি। এই বিষয়ে মহানবী (সা.)-এর শিখানো চমৎকার একটি দোয়া হলো,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়ায-যিল্লাতি, ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র্য, স্বল্পতা ও অপমান থেকে। আর আপনার কাছে আশ্রয় চাই, যেন আমি কারও প্রতি জুলুম না করি এবং আমার প্রতিও জুলুম করা না হয়।

(সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৪৪)
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
