# সিংগাইরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-24
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-brriddher-jhulnt-mrdeh-uddhar](https://dailyfulki.com/article/singgaire-brriddher-jhulnt-mrdeh-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11713.md](https://dailyfulki.com/news/11713.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি  :  মানিকগঞ্জের সিংগাইরে সুশীল সরকার (৬৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন  পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ৩টারদিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুশীল সরকার ওই গ্রামের মৃত সুধন্য সরকারের ছেলে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ঘটনার আগে স্ত্রীর সঙ্গে সুশীল সরকারের কথা-কাটাকাটি হয়েছিল। পরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।

খবর পেয়ে সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুশীল সরকার কাউকে কিছু না জানিয়ে নিজ ঘরে এ ঘটনা ঘটান। পুলিশ জানিয়েছে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
