# সিংগাইরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শাকিল গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-23
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-nishiddh-chatrleeger-svapti-sakil-greptar](https://dailyfulki.com/article/singgaire-nishiddh-chatrleeger-svapti-sakil-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11696.md](https://dailyfulki.com/news/11696.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শাকিলকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

গ্রেপ্তার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

শাকিলের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

এর আগে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে বিমানবন্দরের ইমিগ্রেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
