# শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-23
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinar-dese-fera-niye-maiking-dujnke-atk-kreche-pulis](https://dailyfulki.com/article/sekh-hasinar-dese-fera-niye-maiking-dujnke-atk-kreche-pulis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11692.md](https://dailyfulki.com/news/11692.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মান্দা (নওগাঁ) সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনাটি গতকালের। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।

এ সময় দল-মত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয় মাইকিংয়ে।

শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
