# সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও রোড শো অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nirapd-srk-dibs-uplkshe-rzali-oo-rod-so-onushthit](https://dailyfulki.com/article/savare-nirapd-srk-dibs-uplkshe-rzali-oo-rod-so-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11684.md](https://dailyfulki.com/news/11684.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ও বিআরটি এ সাভার শাখার উদ্যোগে এ কর্মসূচী সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

পরে রোড শোতে বিআরটিএ'র উপ পরিচালক মোবারক হোসেন, নিরাপদ সড়ক চাই সাভার উপজেলার শাখার সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান,সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নাঈম,সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল কাদের তালুকদার,শিক্ষক নেতা শফিকুল ইসলাম পাটোয়ারী,পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন, নিরাপদ সড়ক চাইয়ের উপজেলা সদস্য মোহাম্মদ জাবেদ,নিরাপদ সড়ক চাইয়ের সাভার পৌর শাখার সভাপতি আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক জাফর ইকবাল,সহ সভাপতি মাওলানা হোসাইন উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম পিন্টু, জুলহাস শেখ সহ  আরও অনেকে বক্তব্য রাখেন।  বক্তারা বলেন, সড়ক আইন মেনে চললে এবং যথাযথ ভাবে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা কমে আসবে। বক্তারা সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। 

কর্মসূচীর অংশ হিসেবে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে সতর্কতা মুলক স্টিকার সাঁটিয়ে দেয়া হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিআরটিএ'র উপপরিচালক মোবারক হোসেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
