# হেফাজতে ইসলামের নেতৃত্বে নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-22
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hefajte-islamer-netrritwe-ntun-jot-smmna-islamee-dl](https://dailyfulki.com/article/hefajte-islamer-netrritwe-ntun-jot-smmna-islamee-dl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11683.md](https://dailyfulki.com/news/11683.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন করেছে ৭টি দল। হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় ৭টি ইসলামী দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

 

তিনি বলেন, এর মধ্যে যেসব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ৭ দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে।

 

তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

 

জোটের ৭টি ইসলামী দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
