# প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, সেই যুবক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhanmntreeke-niye-snaipar-mntbz-sei-zubk-atk](https://dailyfulki.com/article/prdhanmntreeke-niye-snaipar-mntbz-sei-zubk-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11676.md](https://dailyfulki.com/news/11676.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীকে আটক করেছে পুলিশ। তার নাম আবু বক্কর সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ভয়ংকর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে আটকের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

গত ২০ অক্টোবর বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

 

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ফেসবুকে একজন একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও অপরাধমূলক। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
