# সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-sikshartheeke-dhrshner-ovizog-madrasa-oo-sikshker-barite-vangcur](https://dailyfulki.com/article/savare-sikshartheeke-dhrshner-ovizog-madrasa-oo-sikshker-barite-vangcur)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11667.md](https://dailyfulki.com/news/11667.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। এসময় অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলের মুখে পড়ে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এ পরিস্থিতি চলে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত আব্দুল বারী (৫০) ওই মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই শিক্ষার্থী বুধবারই বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালান। পাঁচতলা একটি ভবনে মাদ্রাসা ও শিক্ষকের বাসা অবস্থিত।’

এ সময় ভবন থেকে মূল্যবান জিনিসপত্র লুট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি দল মাদ্রাসায় আসে জানিয়ে ওই ব্যক্তি বলেন, ‘তখন অভিযুক্ত শিক্ষক বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও ছেলে সেখানে ছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা ভবনটিতে ভাঙচুর শুরু করেন। ফলে পুলিশসহ সেখানে থাকা অন্য ব্যক্তিরাও আটকা পড়েন।’

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরাও পুলিশের সঙ্গে ভবনের ভেতরে আটকা পড়েছিলাম।’ পরে সাভার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে পরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তাদের থানায় নেওয়ার পর স্থানীয়রা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন’।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন ছিল বলে জানা গেছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
