# রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-20
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rngpur-sfr-seshe-rajsaheete-prdhanmntree](https://dailyfulki.com/article/rngpur-sfr-seshe-rajsaheete-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11633.md](https://dailyfulki.com/news/11633.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজশাহীত সংবাদদাতা : রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি  বলেছেন, গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন হয়েছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে।

আগামী হাজার বছরেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।
দুপুর ১২টা ৪ মিনিটে তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
