# ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/israk-hosener-pdtzagptr-grhn-prjngapn-jari](https://dailyfulki.com/article/israk-hosener-pdtzagptr-grhn-prjngapn-jari)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11629.md](https://dailyfulki.com/news/11629.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা দাঁড়াল ৫০ জনে। মন্ত্রিসভায় বর্তমানে প্রতিমন্ত্রী ২৩ জন এবং প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
