# তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-20
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/turag-nd-theke-ojngatpricy-bzktir-mrdeh-uddhar](https://dailyfulki.com/article/turag-nd-theke-ojngatpricy-bzktir-mrdeh-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11624.md](https://dailyfulki.com/news/11624.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫১ বছর।

সোমবার (১৯ অক্টোবর) রাতে প্রত্যাশা মাঠ এলাকার তুরাগ নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) টঙ্গী নৌ পুলিশের ওসি ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তুরাগ নদের তীরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় স্থানীয় জনতা একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পচাগলা মরদেহটি কতদিন ধরে নদীতে ভাসছিল তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মরদেহটি উদ্ধারের সময় মাংস খুলে পড়ছিল। পচেগলে যাওয়ায় এই অবস্থা।

এ বিষয়ে থানায় নৌ পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। মরদেহটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
