# ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/diempite-9-shkaree-pulis-kmisnarer-bdli](https://dailyfulki.com/article/diempite-9-shkaree-pulis-kmisnarer-bdli)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11608.md](https://dailyfulki.com/news/11608.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়নের এ আদেশ জারি করা হয়।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়। আদেশে কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশন ও বিভিন্ন বিভাগের দায়িত্বে পদায়নের কথা উল্লেখ রয়েছে।

 

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
