# পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puujar-chutite-pri-peid-grahkder-przapt-ricarjer-onurodh-deskor](https://dailyfulki.com/article/puujar-chutite-pri-peid-grahkder-przapt-ricarjer-onurodh-deskor)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11587.md](https://dailyfulki.com/news/11587.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের আগেভাগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে।

এছাড়া যে কোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
