# কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kksbajare-risorte-agune-niht-bere-10](https://dailyfulki.com/article/kksbajare-risorte-agune-niht-bere-10)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11565.md](https://dailyfulki.com/news/11565.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন পর্যটকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার এই রিসোর্টটিতে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দোলন আচার্য বলেন, মৃত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
