# অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-16
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ovijiter-pr-neha-borakeoo-atk-kreche-dilli-pulis](https://dailyfulki.com/article/ovijiter-pr-neha-borakeoo-atk-kreche-dilli-pulis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11545.md](https://dailyfulki.com/news/11545.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের আটকের কিছুক্ষণ পরেই আটক হয়েছেন শিক্ষার্থী আন্দোলনের সংগঠক নেহা বোরা। সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নেহা বোরা মান্দি হাউজ সার্কেল থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। তখন তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এর আগে, শুক্রবার বিকেলে দিল্লির পুলিশ অভিজিৎকে আটক করে।  ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় পতাকা নিয়ে তরুণদের নিয়ে সেখানে জড়ো হওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই আটক হন দিপকে।

শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত ককরোচ পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে যন্তরমন্তরে পতাকা ওড়ানোর সময় গ্রেপ্তার ও পরবর্তীতে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ পার্টি। কিন্তু ওইদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। এছাড়া অভিজিৎ, আশুতোষ এবং সৌরভকেও ওইদিন আটক করা হয়। এর পরেরদিন তারা ছাড়া পান। এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা উড়ান আশুতোষ ও সৌরভ। তখনই তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে ককরোচ পার্টির তরুণ সমর্থকরা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা পাইয়ে দিতে তিনি ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষকে বাদ দিয়েছেন। এরমধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ৭০ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। নির্বাচন শেষ পরপরই আবার তাদের নাম যোগ করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
