# সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/salahuddin-ahmeder-janaja-onushthit-ongs-niyechen-prdhanmntree](https://dailyfulki.com/article/salahuddin-ahmeder-janaja-onushthit-ongs-niyechen-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11501.md](https://dailyfulki.com/news/11501.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

 

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

 

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ।

 

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এ নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
