# আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা ইমু গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-srmikleeg-neta-imu-greptar](https://dailyfulki.com/article/asuliyay-srmikleeg-neta-imu-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1149.md](https://dailyfulki.com/news/1149.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামী ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চাওয়া শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ। 

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। সে আশুলিয়ার জামগড়া এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।

  
জানা যায়, গ্রেফতার নাজমুল হক ইমু ছাড়াও তার পরিবার জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেন ইমু। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট এক সভায় তার দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষোদগার করে বলেন, লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। 

ফেইসবুকে ভাইরাল সেই ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে শোনা যায় গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া বিদেশে লুকিয়ে আছে, লন্ডনে লুকিয়ে আছে। তাকে লন্ডন থেকে বাংলাদেশে এনে বিচার করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
