# সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-md-toirir-karkhana-theke-ceena-nagriksh-greptar-2](https://dailyfulki.com/article/savare-md-toirir-karkhana-theke-ceena-nagriksh-greptar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11486.md](https://dailyfulki.com/news/11486.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে একটি বহুতল ভবনে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
এরআগে সোমবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারে অভিযান চালানো হয়।
অভিযানকালে গ্রেপ্তাররা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।
সেখানে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ পাওয়া যায়। মদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
