# জাবি শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-sikshartheera-tana-10-diner-chuti-pacchen](https://dailyfulki.com/article/jabi-sikshartheera-tana-10-diner-chuti-pacchen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11484.md](https://dailyfulki.com/news/11484.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : ‎শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকবে।
ফলে ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীদের আবার নিয়মিত ক্লাসে ফিরতে হবে।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

‎এ ছাড়া ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
