# মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ময়দা-নোংরা তেলে বানানো হচ্ছিল ফুচকা, জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-meyadotteern-myda-nongra-tele-banano-hcchil-fucka-jrimana](https://dailyfulki.com/article/manikgnje-meyadotteern-myda-nongra-tele-banano-hcchil-fucka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11482.md](https://dailyfulki.com/news/11482.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের পাশের জয়রা এলাকায় একটি বাসাবাড়িতে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নোংরা তেল ব্যবহার করে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরি করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে জয়রা এলাকার ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, একই দিন সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ‘আফজাল ফল ভাণ্ডার’ এর মালিক আফজাল এবং ‘ইয়াসিন ফল ভাণ্ডার’ এর মালিক ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগমসহ আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুপুরে সদর উপজেলার জয়রা গ্রামের একটি বাসাবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
