# ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/varter-andolner-pechne-ryeche-banglades-ovizog-pscimbngoer-mntreer](https://dailyfulki.com/article/varter-andolner-pechne-ryeche-banglades-ovizog-pscimbngoer-mntreer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11473.md](https://dailyfulki.com/news/11473.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে কারা এই আন্দোলনের পেছনে রয়েছেন এবং তাদের উদ্দেশ্য কী। আগে তারা আড়ালে থাকলেও এখন প্রকাশ্যে আসছেন বলে মন্তব্য করেন তিনি। বিদেশ থেকে যারা ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের ইঙ্গিতেই আন্দোলনকারীরা এসব করছেন বলেও অভিযোগ করেন এই বিজেপি নেতা।

আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগও করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। তা নিয়ন্ত্রণ করতেই ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) বিল আনছে। বিদেশি অনুদানের ওপর নিয়ন্ত্রণ ও অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই এই বিলের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন চলছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিরোধীদের হাতে এখন তেমন কোনো কাজ নেই। কখনো পূজার সময় ঘোরাঘুরি ও আনন্দ, আবার শীত এলে ধরনা দেওয়াই তাদের কাজ।

যেসব রাজনৈতিক দলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, তারা অন্য দলের আন্দোলনকে অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
