# সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/seemantbrtee-elakaz-durgapuujar-nirapttaz-10-hajar-bijibi-sdsz](https://dailyfulki.com/article/seemantbrtee-elakaz-durgapuujar-nirapttaz-10-hajar-bijibi-sdsz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11467.md](https://dailyfulki.com/news/11467.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিয়োজিত থাকবেন।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা সহায়তা দেবেন বিজিবি সদস্যরা।

সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় ১০ হাজার বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
