# গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-09
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-sangbadik-tuhin-htzar-asami-swadheener-ghare-tzatu-lekha-denjar](https://dailyfulki.com/article/gajeepure-sangbadik-tuhin-htzar-asami-swadheener-ghare-tzatu-lekha-denjar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1146.md](https://dailyfulki.com/news/1146.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলা অন্যতম আসামি স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে। সেই ট্যাটুতে ইংরেজিতে লেখা  ‘ডেঞ্জার’।

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ‘ডেঞ্জার’ লেখা দেখা গেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তার অন্যরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন। 

এদিজে আজ শনিবার সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
